Showing posts with label Ethics. Show all posts
Showing posts with label Ethics. Show all posts

Feb 1, 2020

নৈতিকতা, মূল্যবোধ এবং সু-শাসন প্রস্তুতি পর্ব-০৪।

বিসিএস  পরীক্ষার জন্য  নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১০ নম্বরের নৈবক্তিক প্রশ্ন আসবে নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন থেকে। তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন এর  উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের  নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন এর  পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন  সম্পর্কে নতুন কোন তথ্য।


image of morality values and good governance




১।মূল্যবোধ শিক্ষা কী?
উত্তরঃ- নৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষা।
২। মূল্যবোধ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ-পরিবার
৩। মূল্যবোধকে কে মানুষের ইচ্ছার একটি মানদন্ড বলেছেন?
উত্তরঃ- এম আর উইলিয়াম
৪। মূল্যবোধের আরেক নাম কী?
উত্তরঃ-নৈতিকতা
৫।নৈতিকতা কোন শাস্ত্রের শাখা?
উত্তরঃ- দর্শন
৬।পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায় কাদের মধ্যে?
উত্তরঃ- আমলাদের মধ্যে
৭।মানুষ আজন্ম পরিচিত কোনটির সাথে?
উত্তরঃ- সামাজিক মূল্যবোধের সাথে।
৮। “সামাজিক মূল্যবোধ বিশ্বাসের এক প্রকৃতি’- কে বলেছেন?
উত্তরঃ-এফ ই মেরিল।
৯। সুশাসন প্রত্যয়টি কেমন?
উত্তরঃ- দ্বিমুখী
১০।’সুশাসন’ ধারনার প্রবর্তক কে?
উত্তরঃ-বিশ্ব ব্যাংক






১১। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা  সুশাসনের উপর কবে প্রতিবেদন প্রকাশ করে?
উত্তরঃ- ১৯৯৮ সালে।
১২। সুশাসন বলতে মৌলিক মানবাধিকার বুঝায় কোন দেশেগুলোতে?
উত্তরঃ- অষ্ট্রেলিয়া, ডেনমার্ক ও নেদারল্যান্ড।
১৩।মানুষের আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী আদর্শ সমুহকে কী বলে?
উত্তরঃ- সামাজিক মূল্যবোধ ।
১৪।স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কোনটির বিকল্প নেই?
উত্তরঃ- তথ্য অধিকার আইন।
১৫। নাগরিকের কর্তব্যকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ- ৩ ভাগে।
১৬। সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার?
উত্তরঃ- সামাজিক অধিকার।
১৭। G2C প্রক্রিয়ায় কাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- সরকার ও জনগণের মধ্যে।
১৮। সংবিধানকে সমুন্নত রাখার অর্থ কী?
উত্তরঃ- রাষ্ট্রের সবকাজ সংবিধান অনুযায়ী হবে।
১৯। শ্রমের মর্যাদা নিশ্চিত করতে কিসের প্রয়োজন?
উত্তরঃ- সরকারের সদিচ্ছা ও জনসচেতনতা।
২০। সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার কী?
উত্তরঃ- ই-প্রকিউরমেন্ট






২১। বর্তমান সময়ের গণতন্ত্র কোন ধরনের?
উত্তরঃ- প্রতিনিধিত্বমূলক।
২২।সাম্প্রদায়িক সম্প্রীতি আগ্রাসন থেকে রক্ষা করে-
উত্তরঃ- ধর্মকে।
২৩। জাতিসংঘ সনদে গুরুত্বপূর্ণ মানবাধিকারের ঘোষনা দেওয়া হয়েছে কয়টি?
উত্তরঃ- ২৮ টি।
২৪। অব্যবহৃত মাদক কত প্রকার?
উত্তরঃ- ২ প্রকার।
২৫। বাংলাদেশ সহ এশিয়া,আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোকে  ’সফট সোসাইটি’ বলে কে আখ্যা দিয়েছেন?
উত্তরঃ- গুনার মিরডাল
২৬।নাগরিকের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণকে কী বলে?
উত্তরঃ- গণতান্ত্রিক মূল্যবোধ।
২৭। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করার ইচ্ছা ও সামথ্য থাকা কাদের প্রয়োজন?
উত্তরঃ- জনগণের
২৮।  দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কিভাবে?
উত্তরঃ- গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার দ্বারা।
২৯। গণতান্ত্রিক মূল্যবোধ কী বৃদ্ধি করে?
উত্তরঃ- নাগরিকের মর্যাদা।
৩০। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা কার দায়িত্ব?
উত্তরঃ- সরকারের।






৩১। প্রশাসন যন্ত্রের মূল ধারক-বাহক কে?
উত্তরঃ- সরকার।
৩২। সুশাসন সমাজকে কীথেকে দূরে রাখে?
উত্তরঃ- দূর্নীতি থেকে।
৩৩। ’কানেকটিং পিপল’ কথাটির অর্থ কী?
উত্তরঃ- জনগণকে সংশ্লিষ্ট করা।
৩৪। রাষ্ট্রের পরিচালক হিসেবে ভূমিকা পালন করে কে?
উত্তরঃ- সরকার।
৩৫। শিক্ষার হার ও মান বৃদ্ধির মাধ্যমে কোনটি বৃদ্ধি করা যায়?
উত্তরঃ- নাগরিকদের সচেতনতা।
৩৬।নৈতিক নিয়মানুযায়ী কর্তব্য করার যে মানসিকতা বা বাসনা তাকে কী বলে?
উত্তরঃ- সততা।
৩৭। নীতিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ- Ethics
৩৮। দেশের সুশাসন কাঠামো যত মজবুত, সেখানে সমৃদ্ধি তত-
উত্তরঃ- বেশি।
৩৯। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কোনটির দরকার?
উত্তরঃ- সুশাসন
৪০।পরানীতিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?
উত্তরঃ- নৈতিক ভাষার অর্থ ও যুক্তি।





পোস্ট সম্পর্কে কোন মতামত থাকলে তা কমেন্ট এর মাধ্যমে জানাতে ভূলবেন না। পোস্টটি আপনার ভালো লাগলে শেয়ার করুন সোস্যাল মিডিয়ায় ।

নৈতিকতা, মূল্যবোধ এবং সু-শাসন পর্ব-০৩।

নীতিবিদ্যার আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন নিয়ে। এটি বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য বাধ্যতামূলক। তাই পরীক্ষার জন্য আপনিও চর্চা শুরু করে দিতে পারেন।


image of morality and values




১। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ কী?
উত্তরঃ- জনকল্যাণ
২।সু-শাসন শাসক এবং শাসিতের মধ্যে  কিসের সম্পর্ক গড়ে তোলে?
উত্তরঃ- আস্থার সম্পর্ক গড়ে তোলে
৩। সু-শাসনের পূর্বশর্ত কী?
উত্তরঃ-অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন
৪। সু-শাসনের পথে প্রধান অন্তরায় কোনটি?
উত্তরঃ- স্বজন প্রীতি
৫।“আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান”-বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তরঃ- ২৭ নং ধারায়
৬। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
উত্তরঃ-সু-শাসনের অন্তরায়
৭।Johannesburg Plan of Implementation সু-শাসনের সাথে কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
উত্তরঃ- টেকসই উন্নয়ন
৮। সু-শাসনের পূর্বশর্ত কী?
উত্তরঃ-মত প্রকাশের স্বাধীনতা
৯। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সু-শাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?
উত্তরঃ- সু-শাসনের অর্থনৈতিক দিক
১০। রীতিনীতি ও অভ্যাস সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয়?
উত্তরঃ-নৈতিকতা






১১।বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য কী?
উত্তরঃ- মূল্যবোধ
১২। নৈতিকতার বড় রক্ষাকবচ কোনটি?
উত্তরঃ- বিবেক
১৩। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে ধারণায় সুশাসন ব্যবস্থা চিত্রায়িত হয়?
উত্তরঃ-জনগণ ও সরকারের মধ্যকার সম্পর্কের ধারণা
১৪। জনশৃঙ্খলা বিষয়ে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচিত হয়েছে?
উত্তরঃ-৩৭ নং অনুচ্ছেদে
১৫। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকের কর্তব্যের কথা বলা হয়েছে?
উত্তরঃ-২১ নং
১৬। নাগরিকের যথাযথ কর্তব্য পালনের মাধ্যমেই কিসের পরিপূর্নতা পায়?
উত্তরঃ- সুশাসনের
১৭। সুশাসনের মূল চাবিকাঠি কোনটি?
উত্তরঃ-জবাবদিহিতা
১৮। রাষ্ট্রে সুশাসন  প্রতিষ্ঠিত না হলে সামাজিক অধিকারগুলো কী হয়?
উত্তরঃ- বিপন্ন হয়
১৯। গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে নাগরিকদের মতামত প্রকাশের অধিকারের পথ কী হয়?
উত্তরঃ- সুগম হয়
২০।রাষ্ট্রের পরিচালক হিসেবে ভূমিকা পালন করেন কে?
উত্তরঃ- সরকার






২১। গণতন্ত্র কী?
উত্তরঃ- জনগণের শাসন
২২। ব্যক্তিগত অধিকার সংরক্ষণের জন্য জনগণকে সদা কী থাকতে হয়?
উত্তরঃ- সতর্ক থাকতে হয়
২৩।গণতান্ত্রিক মূল্যবোধ কী বৃদ্ধি করে?
উত্তরঃ- নাগরিকের মর্যাদা
২৪। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা দ্বারা কী প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-দায়িত্বশীল শাসন ব্যবস্থা
২৫। সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি কোনটি?
উত্তরঃ- মূল্যবোধ
২৬। সুশাসন ও মূল্যবোধের অন্যতম উপাদান কোনটি?
উত্তরঃ-আইনের শাসন
২৭। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে কী হয়?
উত্তরঃ- সুশাসন প্রতিষ্ঠিত হয়
২৮। সুশাসনের কল্পনা করা যায়না কোনটি ছাড়া?
উত্তরঃ-গণতন্ত্র ছাড়া
২৯। আইনের সাফল্য নির্ভর করে মূলত কিসের উপর?
উত্তরঃ-নীতিবোধের উপর
৩০। প্লেটো ও এরিস্টটলের সময়ে আইনসমূহ প্রতিষ্ঠিত ছিল কিসের উপর?
উত্তরঃ-নীতিশাস্ত্রের উপর






৩১। আইন ও নৈতিকতার আলোচ্য বিষয় কী?
উত্তরঃ- মানুষ ও সমাজ
৩২। পারিবারিক ভদ্রতা, শিষ্টাচার, সততা, ন্যাযপরায়নতা, নিয়ম-নিষ্ঠ, সহনশীলতা ইত্যাদি কোথা থেকে শুরু হয়?
উত্তরঃ- নৈতিক শিক্ষা থেকে

নৈতিকতা, মূল্যবোধ এবং সু-শাসন পর্ব-০২।

নীতিবিদ্যার আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন নিয়ে। এটি বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য বাধ্যতামূলক। তাই পরীক্ষার জন্য আপনিও চর্চা শুরু করে দিতে পারেন।


image of morals and values



১।ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণাকে কী বলে?
উত্তরঃ- মূল্যবোধ
২। মূল্যবোধের ভিত্তি কী?
উত্তরঃ- সমাজ ও রাষ্ট্র
৩। সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধিকে কী বলে?
উত্তরঃ- নৈতিকতা
৪। আইন ও নৈতিকতার আলোচ্য বিষয় কী?
উত্তরঃ- মানুষ ও সমাজ
৫। মূল্যবোধ শিক্ষার ইংরেজি কী?
উত্তরঃ- Values Education
৬।মূল্যবোধ শিক্ষা কোন সম্পর্কে চেতনা প্রদায়ী শিক্ষা?
উত্তরঃ- নৈতিকতা সম্বন্ধে
৭। অধিকতর জনকল্যানমুখী শাসনকে কী বলে?
উত্তরঃ- সুশাসন
৮। আইনের শাসন বলতে কী বুখায়?
উত্তরঃ- আইনের দৃষ্টিতে সকলে সমান।
৯। সুশাসন ও মূল্যবোধের অন্যতম উপাদান কোনটি?
উত্তরঃ- আইনের শাসন
১০। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে কী প্রতিষ্ঠিত হবে?
উত্তরঃ- সুশাসন





১১। জাতীয় সত্ত্বার বিকাশ পরিপূর্ণতা পায় কিসের দ্বারা?
উত্তরঃ- মূল্যবোধের শিক্ষার দ্বারা
১২। নৈতিকতা ও মানবিক গুনাবলির বিকাশ সাধনে কোন শিক্ষা সহায়তা করে?
উত্তরঃ- মূল্যবোধের শিক্ষা
১৩।সর্বাধিক জনকল্যাণ সাধন করাই কোন শাসনের লক্ষ্য?
উত্তরঃ- সুশাসনের
১৪। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কোনটির দরকার হয়?
উত্তরঃ- সুশাসন
১৫। সরকারের কার্যকারিতা নষ্ট হয় কিসের অভাবে?
উত্তরঃ- নীতি প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে।
১৬। সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি?
উত্তরঃ- সহনশীলতা
১৭। সঞ্চয় করার প্রবণতা কোন ধরণের মূল্যবোধ?
উত্তরঃ- ব্যক্তিগত মূল্যবোধ
১৮। সুশাসনের মূল চালিকা শক্তি কোনটি?
উত্তরঃ- নাগরিক
১৯। বিশ্বব্যংক সুশাসনের জন্য মোট কতটি সূচক চিহ্নিত করেছে?
উত্তরঃ- ৬টি।
২০। ইউনিসেফের সংজ্ঞা অনুযায়ী শিশুর বয়স কত পর্যন্ত?
উত্তরঃ-১৬ বছর পর্যন্ত।







২১। নারী ও শিশু নির্যাতন আইন ২০০৩ অনুযায়ী যৌতুকের দাবি নিয়ে হত্যার শাস্তি কোনটি?
উত্তরঃ- মৃত্যদন্ড
২২। সমাজের দর্পণ কোনটি?
উত্তরঃ- সংবাদমাধ্যম
২৩। ঐক্যমত্য কিসের উপাদান?
উত্তরঃ- সুশাসনের
২৪। সকলের জন্য স্বাস্থ্যসেব নিশ্চিত করে কোন ব্যবস্থা?
উত্তরঃ- সুশাসন
২৫। গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত হয় কিসের মাধ্যমে?
উত্তরঃ-সুশাসনের মাধ্যমে
২৬। গণতন্ত্রের সফলতা নির্ভর করে কিসের উপর?
উত্তরঃ- নেতৃত্বের গুনাগুনের উপর
২৭। ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে কোনটি?
উত্তরঃ- সুশাসন
২৮। নৈতিকতার ইংরেজি শব্দ কোনটি?
উত্তরঃ- Morality
২৯।  মূল্যবোধের ইংরেজি শব্দ কোনটি?
উত্তরঃ- Values
৩০। সু-শাসন ইংরেজি শব্দ কোনটি?
উত্তরঃ- Good Governance

নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন।

নীতিবিদ্যার আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন নিয়ে।

image of morals and values



১। সুবর্ণ মধ্যক কী
উত্তরঃ- দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা।
২।ব্যক্তিগত মূল্যবোধ কী লালন করে?
উত্তরঃ- স্বাধীনতার মূল্যবোধ।
৩। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
উত্তরঃ- মানুষের আচরণের আলোচনা এবং মূল্যায়ন।
৪।মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
উত্তরঃ- ঐচ্ছিক ক্রিয়া।
৫।সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যখ্যা করে?
উত্তরঃ- বিশ্বব্যাংক।
৬। মূল্যবোধ কেমন?
উত্তরঃ- ক্রমশ পরিবর্তনশীল।
৭।স্থান কাল পাত্রভেদে মূল্যবোধ কেমন আচরণ করে?
উত্তরঃ-বিভিন্ন রূপ ধারণ করে।
৮।সামাজিক মূল্যবোধ কী?
উত্তরঃ- সামাজিক শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সত্যবাদিতা, শৃঙ্খলাবোধ এবং অতিথেয়তা ইত্যাদি।
৯।গণতন্ত্র কী ?
উত্তরঃ- জনগণের শাসন।
১০। গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টিতে রাষ্ট্র কাদের?
উত্তরঃ- জনগণের।





১১।সুশাসন কাকে বলে?
উত্তরঃ- সুশাসন হচ্ছে জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, স্বচ্ছতা, জনমত, জওয়াবদিহিতা, দায়িত্বশীলতা, দক্ষতা, স্বচ্ছ ও অবাধ তথ্যপ্রবাহ।
১২।আইনের শাসনের অন্যতম উপাদান কী?
উত্তরঃ- সুশাসন ও মূল্যবোধ।
১৩। নৈতিকতা কী?
উত্তরঃ- নৈতিকতা হচ্ছে একটি গুন যা ভালো আচরণ অথবা মন্দ আচরন, স্বচ্ছতা ও সততা ইত্যাদির সাথে সম্পৃক্ত।
১৪। সুশাসনের মূল লক্ষ্য কী?
উত্তরঃ- আর্থ সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েম করা।
১৫। আধুনিক বিশ্বে কোন ধরনের রাজনীতি বিদ্যমান?
উত্তরঃ- গণতন্ত্রমূখী।
১৬।বাংলাদেশে উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কোনটি জরুরী?
উত্তরঃ- সুশাসন।
১৭। বর্তমান গণতান্ত্রিক স্বৈরশাসনমূলক দেশগুলোতে কোনটি তেমন দেখা যায়না?
উত্তরঃ- আইনের শাসন।
১৮। জনগণের অংশগ্রহণ কোন শাসন ব্যবস্থার জন্য জরুরী?
উত্তরঃ- সুশাসন ব্যবস্থার।
১৯। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে কী হবে?
উত্তরঃ-স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহার কমে যাবে।
২০। দুর্নীতির সাথে সুশাসনের সম্পর্ক কেমন?
উত্তরঃ- বিপরীতমূখী।




২১। পরানীতিবিদ্যার সূচনাকারী কে?
উত্তরঃ- জি, ই মূর।
২২। Modern Moral Philosophy গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ- ডব্লিউ ডি হাডসন।
২৩। সুশাসন কিসের প্রতিফলন?
উত্তরঃ- একটি কাঙ্খিত রাষ্ট্র ব্যবস্থার।
২৪। একটি প্রতিষ্ঠানের সাফল্য কিসের উপর নির্ভর করে?
উত্তরঃ- ফলপ্রসূ শাসন কার্যের উপর।
২৫। শুদ্ধাচার বলতে কী বুঝায়?
উত্তরঃ- সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা।
২৬। রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা প্রতিটি নাগরিকের জন্য কী?
উত্তরঃ- দায়িত্ব ও কর্তব্য।
২৭।সুশাসন প্রতিষ্ঠার জন্য কোনটি জরুরী প্রয়োজন?
উত্তরঃ- সরকারি কার্যক্রমে দক্ষ ব্যবস্থাপনা।
২৮। আমলার দক্ষতার উপর কী নির্ভর করে?
উত্তরঃ- প্রশাসনের কর্মদক্ষতা।
২৯। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কী ঘটে?
উত্তরঃ- নাগরিক ক্ষমতায়ন।
৩০। বিশ্বের ইতিহাসে প্রথম মানবাধিকার সনদ কোনটি?
ম্যাগনা কার্টা (১২১৫ খ্রীঃ)।




৩১। মৌলিক অধিকারের উৎস কোনটি?
উত্তরঃ-রাষ্ট্রের সংবিধান।
৩২। বাংলাদেশের সংবিধানের যে অংশে নাগরিকদের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ আছে?
উত্তরঃ- তৃতীয় ভাগে।
৩৩।মানবাধিকার নিশ্চিত করার জন্য যে ধরণের সরকার উপযোগী?
উত্তরঃ- গণতান্ত্রিক।