Showing posts with label Recipe. Show all posts
Showing posts with label Recipe. Show all posts

Feb 1, 2020

জাম আলুর ভর্তার রেসিপি

আলু ভর্তা আর ডাল কে’না পছন্দ করে? অনেকের কাছে আলু ভর্তা তো একটি  প্রিয় খাবার। আর যদি হয় জাম আলু ভর্তা হলে তো কথা নেই। জাম আলু একটি অতি পরিচিত আলু। এটির রং জামের মত হওয়ায় একে জাম আলু বলে। আজ আমরা জাম আলু ভর্তা সর্ম্পকে জানবো।


জাম আলু ভর্তা



















জাম আলুর ভর্তাঃ -
জাম আলু ভর্তার স্বাদই আলাদা। তাছাড়া এ আলুর পুষ্টি গুন সাদা আলুর চেয়ে বেশি। এটি শর্করা হলেও এতে আছে প্রচুর আয়রন। আর আমি আলু ভর্তায় যে উপকরণ ব্যবহার করেছি (যেমন- কাঁচা মরিচ, ধনিয়া পাতা, লেবুর খোসা)তাতে আছে ভিটামিন-সি। যা আমাদের দেহের জন্য প্রতিদিনই প্রয়োজন। কারন ভিটামিন সি অন্য ভিটামিনের মত শরীরে জমা থাকে না।




জাম আলু ভর্তা





উপকরণ :-
  • জাম আলু
  • পোয়াজ স্লাইট(গোল গোল করে কাটা) করে কাটা
  • শুকনা মরিচ ও কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • কাগজি লেবু
  • লবন
  • শরিষার তেল



ভর্তা তৈরীর প্রনালী :-
  • আগে আলু ধুয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।
  • শুকনা মরিচ ও পেয়াজ শরিষার তেলে ভেজে নিন।
  • এখন ধনিয়া পাতা, কাঁচা মরিচ ও কাগজি লেবুর খোসা চিকন কারে কুচি কারে নিন।
  • এবার পরিমান মত লবন ও সব উপকরন দিয়ে মেখে নিন।
  • শেষে শরিষার তেল দিয়ে আর একাবার ভালো করে মাখুন।
  • এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।



আশা করি আমার এ আলু ভর্তার রেসিপি সবার কাছে ভালো লাগবে। যদি ভাল লাগে তবে অবশ্যই লাইক করতে ভূলবেন না। আপনি ও লিখতে পারেন আপনার পছন্দের রেসিপি www.thepeakplace.com এ।

থানকুনি পাতার রেসিপি।

 থানকুনি পাতার রেসিপি


থানকুনি পাতার রেসিপি


থানকুনিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। থানকুনি পাতা সব ধরনের পেটের পীড়ার মহৌষধ। ভর্তা করে বা ঝোল করে খেলে বদহজম, ডায়রিয়া, আমাশয় ও পেটব্যথা দূর হয়।
. থানকুনি পাতার ভর্তা





thankuni leaf





উপকরণ :-
  • থানকুনি পাতা এক আটি
  • রসুন একটি
  • শুকনা মরিচ ৩-৪
  • লবন
  • হলুদ ১/৪ চা চামচ
  • শরিষার তেল ২ টেবিল চামচ



ভর্তা তৈরির প্রনালী :-
  • থানকুনি পাতা বেছে ভালো করে ধুয়ে নিন।
  • রসুন খোসা ছাড়িয়ে নিন।
  • পরিমানমত লবন, রসুন, মরিচ , থানকুনি পাতা ও অল্প পানি দিয়ে পাটায় ভালো করে বেটে নিন।
  • কড়াইয়ে শরিষার তেল দিয়ে গরম হলে হদুল দিয়ে নাড়ুন।
  • এবার বাটা থানকুনি পাতা দিয়ে নড়তে থাকুন।
  • পানি শুকিয়ে একটু ভাজা ভাজা হলে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন।




২. থানকুনি পাতা ভাজি




thankuni fry



উপকরণ :-
  • থানকুনি পাতা ২ আটি
  • আলু ২(কুচি করে কাটা)
  • পেয়াজ কুচি ১ কাপ
  • কাঁচা মরিচ (ফালি করা)৪-৫ টি
  • লবন (পরিমান মত)
  • হলুদ (পরিমান মত)
  • তেল ২ টেবিল চামচ



রান্নার প্রনালী :-
  • প্রথমে থানকুনি পাতা বেছে ধুয়ে কুচি করে নিন।
  • আলু চিকন কুচি করে নিন।
  • এখন কড়াই এ তেল দিয়ে গরম হলে লবন, পেয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে নড়ুন।
  • পেয়াজ একটু লাল হয়ে হলুদ দিয়ে নেড়ে আলু দিয়ে দিন ঢাকনা দিয়ে ঢেকে দিন।
  • আলূ একটু ভাজা ভাজা হলে থানকুনি পাতা দিয়ে নাড়তে থাকুন। এবার ঢেকে দিন।
  • পানি শুকিয়ে ভাজা ভাজ হলে নামিয়ে পরিবেশন করুন।

বত্তাশাকের রেসিপি





উপকরন ও পরিমান
বত্তা শাক –                   ১ কেজি
বুট/ ডাবলি/মটরশুটি স্বিদ্ধ-   ১ কাপ
আলু কিউব কারে কাটা-     ১/২ কাপ
পেয়াজ কুচি-                 ১কাপ
কাঁচা মরিচের ফালি-         ১২-১৫ টি
আদার মিহি কুচি-           ১ চা চামচ
লবন-                         স্বাদ মতো
তৈল-                         পরিমান মতো
হলুদ-                         ১ চা চামচ





রান্নার প্রনালী
  •    প্রথমে বত্তা শাক সুন্দর করে বেছে নিন।
  •  শাক ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  •   শাক ছোট ছোট করে কেটে নিন।
  •    মটরশুটি/ডাবলি(বুট) আগে স্বিদ্ধ কারে পানি ঝরিয়ে রাখুন।
  •    চুলায় কড়াই দিয়ে গরম হলে তেল দিন।
  •    তেল গরম হয়ে ফুটতে থাকলে প্রথমে আদা কুচি ও লবন দিন।
  •   এবার পেয়াজ কুচি ও কাঁচা মরিচের ফালি দিয়ে নাড়তে থাকুন।
  •     পেয়াজ সামান্য লাল হয়ে এলে আলু ও (স্বিদ্ধ)ডাবলি/মটরশুটি দিয়ে ৫ মিনিট নাড়তে থাকুন।
  •   এবার হলুদ দিন। একটু নেড়ে বত্তা শাক দিয়ে দিন।
  •     ৩-৪ মিনিট ঢেকে রান্না করুন।