Jan 31, 2020

কে কোন বিষয়ের জনক।

সাধারণ জ্ঞান পর্ব-৩। কে কোন বিষয়ের জনক?


image of father of different things


সাধারন জ্ঞানের আজকের পর্বে আমরা জানবো কে কোন বিষয় নিয়ে গবেষণা করে প্রথমে সেই বিষয়ের উপর প্রথম তত্ত্ব উপাত্ত প্রদান করে হয়েছেন সেই বিষয়ের আবিষ্কারক বা জনক। আসুন জেনে নিই কে কোন বিষয়ের জনক।


১। রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-  এরিস্টটল।
২। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।
৩। অর্থনীতির জনক কে?
উত্তরঃ- এডাম স্মিথ।
৪। আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ- পল স্যামুয়েলসন।
৫। সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট  কোঁৎ।
৬।গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ- জন লক।
৭। অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যামব্রাসো।
৮। জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-এরিস্টটল
৯। প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
১০। রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-জাবির ইবনে হাইয়ান



১১। পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন
১২। হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-লুকাপ্যাসিওলি
১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ইবনে সিনা
১৪। দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তরঃ-সক্রেটিস
১৫। ইতিহাসের জনক?
উত্তরঃ-হেরোডোটাস
১৬। ভূগোলের জনক কে?
উত্তরঃ- ইরাটস থেনিস
১৭। গণিতের জনক কে?
উত্তরঃ-আর্কিমিডিস
১৮। বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- থ্যালিস
১৯। মেডিসিনের জনক কে?
উত্তরঃ- হিপোক্রেটিস
২০। জ্যামিতির জনক কে?
উত্তরঃ-ইউক্লিড



২১। বীজ গণিতের জনক কে?
উত্তরঃ-আল -খাওয়ারেজমী
২২। জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ- লুই পাস্তুর
২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ- চার্লস ডারউইন
২৪। সনেটের জনক কে?
উত্তরঃ- পের্ত্রাক
২৫। বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত।
২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ- হার্বাট স্পেন্সর
২৭। বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ-গ্রেডার জোহান মেনডেল
২৮। শ্রেণীকরণ বিদ্যার জনক  কে?
উত্তরঃ- কারোলাস লিনিয়াস
২৯। শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে
৩০। ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন



৩১। বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ-ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
৩২। বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩। বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ-দীন বন্ধু মিত্র
৩৪। ইংরেজী কবিতার জনক কে?
উত্তরঃ-জিওফ্রে চসার
৩৪। মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-উইলহেম উন্ড
৩৫। বাংলা মুক্তক ছন্দের জনক কে?
উত্তরঃ-কাজী নজরুল ইসলাম
৩৬। বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ-হীরালাল সেন
৩৭। বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮। আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ- জন ডাল্টন
৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-রজার বেকন
৪০। মুসলিম জাতির জনক কে?
উত্তরঃ- হযরত ইব্রাহীম (আ:)



৪১। বাংলা গজলের জনক কে?
উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।
৪২। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে?
উত্তরঃ-ফ্রেডরিক উইনসল টেইলর।
৪৩।ব্যবস্থাপনার জনক কে?
উত্তরঃ- হেনরী ফেওল।
৪৪। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?
জর্জ এলটন ম্যায়ো।
৪৫।আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তরঃ-ম্যাক্স ওয়েবার।
৪৬।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
উত্তরঃ- হেনরী ফেওল।
৪৭। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
উত্তরঃ–জর্জ বার্নার্ড শ
৪৮।রুশসাহিত্যের জনক কে?
উত্তরঃ–ম্যাক্সিম গোর্কি
৪৯। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ–ল্যাভয়সিয়ে
৫০।পারমানবিক বোমার জনক কে?
উত্তরঃ–ওপেন হাইমার


৫১। তেজস্ক্রিয়তার জনক কে?
উত্তরঃ–হেনরি বেকরেল
৫২। আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ–আলবার্ট আইনস্টাইন
৫৩। গতি বিদ্যার জনক কে?
উত্তরঃ–গ্যালিলিও
৫৪।হাইড্রোজেন বোমার জনক কে?
উত্তরঃ –অ্যাডওয়ার্ড টেলর
৫৫।কম্পিউটারের জনক কে?
উত্তরঃ–চার্লস ব্যাবেজ
৫৬।ই-মেইল এর জনক কে?
উত্তরঃ–রে টমলিনসন
৫৭।লেজার এর জনক কে?
উত্তরঃ–মেইম্যান
৫৮। www বা world wide web এর জনক কে?
উত্তরঃ–টিম বার্ণাস  লি
৫৯।হোমিও শাস্ত্রের জনক কে?
উত্তরঃ–ড.স্যামুয়েল হ্যানিম্যান
৬০।টেস্ট টিউব বেবির জনক কে?
উত্তরঃ–আর জে এডওয়ার্ড



৬১। অলিম্পিকের জনক কে?
উত্তরঃ–ব্যারন পিয়েরে দ্য কুবার্তে
৬২।সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ–অগাস্ট কোত্
৬৩। সমাজ কর্মের জনক কে?
উত্তরঃ–জন অ্যাডামস
৬৪।কমিউনিজমের জনক কে?
উত্তরঃ–কার্ল মার্কস
৬৫।ফ্যাসিজমের জনক কে?
উত্তরঃ–মুসোলীনি
৬৬। পরিসংখ্যানের জনক কে?
উত্তরঃ- রোনাল্ড আলমার ফিশার।
৬৭। বাংলাদেশের জনক কে?
উত্তরঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৮।ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ।
৬৯। মাইক্রোসফটের জনক কে?
উত্তরঃ- বিল গেটস।
৭০। মোবাইল ফোনের জনক কে?
 উত্তরঃ- মার্টিন কুপার।



৭১।গুগলের জনক কে?
 উত্তরঃ- সার্জেই বিন।
৭২। ফেসবুকের জনক কে?
 উত্তরঃ- মার্ক জুকারবার্গ
৭৩। টুইটারের জনক কে?
 উত্তরঃ- জ্যাক ডোরসেই।
৭৪। আধুনিক ল্যাপটপের জনক কে?
 উত্তরঃ- বাল মেগারিজ।
৭৫। ATM-এর জনক কে?
উত্তরঃ- জন শেফার্ড ব্যারন।
৭৬।আধুনিক শিক্ষার জনক কে?
উত্তরঃ-সক্রেটিস
৭৭। এনাটমির জনক কে ?
 উত্তরঃ-আঁদ্রে ভেসালিয়াস
৭৮।ফিনান্সের জনক কে?
উত্তরঃ- এ্যারোরা।
৭৯। হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- লুকা প্যাসিওলি।
৮০। মার্কেটিং  এর জনক কে?
উত্তরঃ- ফিলিপ কোটলার



৮১। ব্যাংকিং এর জনক কে?
উত্তরঃ- আলেকজেন্ডার হ্যামিলটন।
৮২। ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে?
উত্তরঃ- হেনরী ফাওল।
৮৩। রেডিও বা বেতারের জনক কে?
উত্তরঃ- মার্কনী।
৮৪। বাই সাইকেলের জনক কে?
 উত্তরঃ-কার্ল ভ্যান ড্রেইস
৮৫। মানব জাতির জনক কে?
 উত্তরঃ- হযরত আদম (আঃ)
৮৬। আমেরিকার জনক কে?
উত্তরঃ- জর্জ ওয়াশিংটন।
৮৭। বাংলাদেশের সংবিধানের জনক কে?
উত্তরঃ- ডঃ কামাল হোসেন
৮৮। You Tube (ইউটিউব)  এর জনক কে?
 উত্তরঃ- চ্যাড হারলি, স্টিভ চ্যান এবং বাংলাদেশী বংশোদ্ভুত জাভেদ করিম।
৮৯। Blogging ( ব্লগিং )  এর জনক কে?
 উত্তরঃ- ইভান উইলিয়ামসডন
৯০। E-Book ( ই-বুকের ) জনক কে?
 উত্তরঃ- মাইকেল এস হার্ট
৯১। মাইক্রোকম্পিউটারের জনক কে?
 উত্তরঃ- এইচ রবার্ট এডওয়ার্ডকে।

যেসব দেশের নাম এবং রাজধানীর নাম একই।

সাধারণ জ্ঞান পর্ব-২।যেসব দেশের নাম এবং রাজধানীর নাম একই।

country and capital name are same


বিচিত্র আমাদের এই পৃথিবী। এই পৃথিবীতে দুই শতাধিক দেশ রয়েছে। কোন দেশ আয়তনে বড় আবার কোন দেশ আয়তনে ছোট। কোন দেশ জনসংখ্যায় বৃহত্তম আবার কোন দেশ জনসংখ্যায় ক্ষুদ্রতম। কোন দেশের আবহাওয়া গরম তো কোন দেশের আবহাওয়া শীতল। একনি নানান বৈচিত্রতায় ঘেরা এই ‍পৃথিবী। বৈচিত্রতার এক অনন্য উদাহরণ হচ্ছে-  বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যাদের নাম এবং রাজধানীর নাম একই। তাহলে আসুন জেনে নেই কোন কোন দেশের নাম এবং রাজধানীর নাম একই।



ক্রমিক নংদেশের নামরাজধানীমহাদেশ
১।পানামাপানামা সিটিউত্তর আমেরিকা
২।মেক্সিকোমেক্সিকো সিটিউত্তর আমেরিকা
৩।গুয়েতেমালাগুয়েতেমালা সিটিউত্তর আমেরিকা
৪।সান সালভাদরএল সালভাদরউত্তর আমেরিকা
৫।সিঙ্গাপুরসিঙ্গাপুর সিটিএশিয়া
৬।কুয়েতকুয়েত সিটিএশিয়া
৭।ভ্যাটিকান সিটিভ্যাটিকান সিটিইউরোপ
৮।মোনাকোমোনাকোইউরোপ
৯।সান মারিনোসান মারিনোইউরোপ
১০।অ্যান্ডোরাঅ্যান্ডোরা লাভিলাইউরোপ
১১।লুক্সেমবার্গলুক্সেমবার্গইউরোপ
১২।তিউনিশিয়াতিউনিশআফ্রিকা
১৩।আলজেরিয়াআলজিয়ার্সআফ্রিকা
১৪।সাওটোমে এন্ড প্রিন্সিপিসাওটোমেআফ্রিকা
১৫।কারাজোসকারাগাডোস আফ্রিকা
১৬।গিনি বিসাওবিসাওআফ্রিকা
১৭।জিবুতিজিবুতিআফ্রিকা


পোস্টটি আপনাদের বিভিন্ন চাকরীর প্রস্তুতি কিংবা ভর্তি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় উপকারে আসতে পারে। তাই পোস্টটি মুখস্ত করে ফেলুন। ভালো লাগলে শেয়ার করুন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
আপনাদের সংগ্রহে বা যদি এই সম্পর্কে কোন নতুন তথ্য থাকে তা জানালে সেটি যাচাই বাছাইয়ের পর পোস্টের সাথে যোগ করা হবে।

AM এবং PM কি?

সাধারণ জ্ঞান পর্ব-১। AM এবং PM কি?

am and pm


আমরা সাধারণত দৈনন্দিন জীবনে AM এবং PM ব্যবহার করি। সময়জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় ছাড়া কোন কাজই করা সম্ভব নয়। সেইজন্য আমরা দিন ও রাত মিলিয়ে ২৪ ঘন্টাকে দুই ভাগে ভাগ করে থাকি। যাকে বলি AM এবং PM কিন্তু এই AM এবং PM কি তা আমাদের অনেকেরই অজানা। সুতারং AM এবং PM সম্পর্কে আসুন একটু জেনে নেই।


AM

AM একটি Latin শব্দ।  আর AM বলতে বুঝায় Ante Meridian.
Ante অর্থ  'পূর্ব ' আর Meridian অর্থ midday বা 'দিনের মধ্য"।
সুতারং  Ante Meridian অর্থ হচ্ছে মধ্যদিনের পূর্বভাগ। দিনের পূর্বভাগই হচ্ছে AM ।
আর ইংরেজিতে  Before midday বা মধ্যদিনের পূর্বভাগ হচ্ছে before noon বা দুপুরের পূর্ব।
আর এই AM হিসাব করা হয় রাত ১২.০০ থেকে দুপুর ১১.৫৯ পর্যন্ত। এটার স্থায়ীত্বকাল হলো দৈনিক মাত্র ১২ ঘন্টা।
সংক্ষেপে দিনের প্রথম ১২ ঘন্টাই AM । আমরা বাংলাদেশীরা AM বলতে বুঝি রাত ১২ টার পর থেকে দুপুর ১২ টার আগপর্যন্ত বা ১১.৫৯ পর্যন্ত AM ।
উদাহরন: I go to school everyday at 9 AM.
আমি প্রতিদিন সকাল নয়টায় স্কুলে যাই।
9 AM হচ্ছে 9 O’clock ।

 

PM

PM একটি Latin শব্দ।  আর PM বলতে বুঝায় Post Meridian.
Post অর্থ  'পর ' আর Meridian অর্থ midday বা 'দিনের মধ্য"।
সুতারং  Post Meridian অর্থ হচ্ছে মধ্যদিনের পরবর্তী ভাগ। দিনের দ্বিতীয় বভাগই হচ্ছে PM ।
আর ইংরেজিতে  After midday বা মধ্যদিনের পরবর্তী ভাগ হচ্ছে after  noon বা দুপুরের পর।
আর এই PM হিসাব করা হয় দুপুর  ১২.০০ থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। এটার স্থায়ীত্বকাল হলো দৈনিক মাত্র ১২ ঘন্টা।
সংক্ষেপে দিনের ২য় ১২ ঘন্টাই  PM । আমরা বাংলাদেশীরা PM বলতে বুঝি দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার আগপর্যন্ত বা ১১.৫৯ পর্যন্ত PM ।
উদাহরন: Everyday my father returns home from office at 5 PM.
প্রতিদিন আমার বাবা অফিস থেকে বিকাল ৫ টায় বাসায় ফেরেন ।

পোস্টটিতে কোন ভুল থাকলে কমেন্ট করুন আর ভালো লাগলে শেয়ার করুন।

ব্লগার টিউটরিয়াল পর্ব-৪। কিভাবে ব্লগার ডটকমে মেনুবার যোগ করবেন কোন রকম কোডিং ছাড়াই?

image of blogger tutorial


ব্লগার ডটমমে যারা নিয়মিত লেখালেখি করার জন্য ফ্রিতেই ব্লগ খুলেছেন তারা ঠিকই জানেন যে, ব্লগার ডটকমে ডিফল্টভাবে কোন মেনুবার যোগ করা থাকেনা। যারা ওয়েব ডিজাইনার তারা কোডিং ব্যবহার করে মেনুবার যোগ করেন নিজের মত করে। নতুনদের জন্য তো সেটা অনেক সমস্যা। তাছাড়া ব্লগার ডটকম নতুন অবস্থায় বোঝাটাও একটু কঠিন। আমাদের আগের ৩টি পোস্ট পড়ে নিবেন এই পোস্টটি পড়ার আগে।






কিভাবে ব্লগার ডটকমে মেনুবার যোগ করবেন কোন রকম কোডিং ছাড়াই? অনেকেই চমকে উঠেছেন হয়তো শুনে যে , ব্লগার ডটকমে মেনুবার যোগ করতে হলো কোডিং দরকার হয়। আমরা অনেকেই কিন্তু কোডিং জানিনা। সেক্ষেত্রে কিভাবে সম্ভব কোন রকম কোডিং এর ব্যবহার ছাড়াই মেনু বার যোগ করা যায়। এই প্রশ্নের উত্তর একদম সহজ কথায় কোন কোডিং ছাড়াই মাত্র ৩ মিনিটেই আপনার মেনুবার তৈরি করুন কোন কোডিং ছাড়াই। তাহলে আসুন জেনে নেই কিভাবে মেনুবার যোগ করবেন?


প্রথমে আপনার ব্লগার ডটকমে লগইন করে ড্যাশবোর্ডে যান।



image of blogger menubar add





এবার ড্যাশবোর্ডের বামপশে Layout সিলেক্ট করুন। Layout এ ক্লিক করার পর উপরের পেজটি আসবে। এখন Navbar এবং  Header এরপর Cross Column এ দেখুন লাল তীর চিহ্নিত Add a Gadget লেখা আছে। এখন Add a Gadget এ ক্লিক করুন।



image of blogger menubar




এখানে অনেকগুলো গেজেট পাবেন। একটু নিচের দিকে নামলে  লাল তীর চিহ্নিত Pages নামক গেজেটটি দেখতে পাবেন। এখন ডানপাশে + এর উপর ক্লিক করুন।


image of blogger dotcom menu bar add


এখন উপরের পেজটি আপনি দেখতে পাবেন। ১ নম্বর চিহ্নিত Home মেনুটি ডিফল্ট ভাবে থাকে। আপনি এখন নতুন কোন মেনু যোগ করতে চাইলে ২ নম্বর চিহ্নিত Pages শব্দটি মুছে নতুন কোন নাম দিন। আপনি চাইলে বাংলায় দিতে পারেন অথবা ইংরেজিতেও দিতে পারেন। তারপর ৩ নম্বর চিহ্নিত Add External Link এ ক্লিক করে Page Title এর ঘরে যে মেনুটি যোগ করার জন্য আগে লিখেছেন সেটি আবার এখানে লিখুন। তারপর এই মেনুর লিংকটি  লিখুন। আমি মেনুটির নাম দিয়েছি Education তাই এই মেনুর লিংক হবে https://thepeakplacebd.blogspot.com/education এটি । অর্থাৎ ব্লগের এড্রেস এর শেষে একটি / স্লাশ চিহ্ন দিয়ে সেই মেনুর নামটি লিখতে হবে। সবশেষে Save এ ক্লিক করুন।
এভাবে যতখুশি আপনার পছন্দের মেনু যোগ করতে পারবেন। যোগ করা শেষে হলে আপনাকে পুরো পেজটি সেভ করার জন্য Save Arrangement এ ক্লিক করতে হব্।

ব্লগার টিউটরিয়াল পর্ব-৩। কিভাবে আপনার ব্লগার ডটকমের টেমপ্লেট পরিবর্তন করবেন?

blogger tutorial

আপনারা যারা আমাদের ব্লগার ডটকম টিউটরিয়াল পর্ব-১ এবং পর্ব-২ দেখেছেন তারা আশাকরি এতদিনে ব্লগার ডটকম থেকে খুব সহজেই একটি ব্লগ খুলতে পেরেছেন এবং ব্লগার ডটকমের ড্যাশবোর্ড সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন। এর মধ্যে আপনারা আপনাদের ব্লগের ঠিকানায় গিয়ে দেখেছেন ডিফল্টভাবে যে টেমপ্লেট থাকে তা কেমন দেখা যায়। যদি ডিফল্টভাবে যে টেমপ্লেট থাকে তা পছন্দ হয় তবে তো কোন কথাই নেই। কিন্তু যারা এই টেমপ্লেটকে পছন্দ করেননি বা অন্যকোন টেমপ্লেট সিলেক্ট কেমন দেখা যায় তার জন্য চিন্তা করছেন তাদের জন্য আজকের এই পর্ব নং-৩।


কিভাবে নতুন টেমপ্লেট সিলেক্ট করবেন? প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগইন করুন। এখন ড্যাশবোডে যান। ড্যাশবোর্ডের বামপাশে দেখুন Template লেখা আছে। এবার Template এ ক্লিক করুন।


blogger template





এবার নিচে দেখুন Simple, Dynamic Views,Picture Window,Awesome Inc,Water Mark,Eternal, Classic Template এ অনেক টেমপ্লেট আছে। এখান থেকে যেটি পছন্দ হবে সেটি আপনার ব্লগের জন্য সিলেক্ট করতে পারবেন। প্রত্যেকটি টেমপ্লেটের উপর ক্লিক করলে দেখতে পাবেন এই  টেমপ্লেটটি আপনার ব্লগের জন্য কেমন দেখায়। এভাবে দেখতে দেখতে যে টেমপ্লেটটি আপনার পছন্দ হবে সেটির পাশে Apply To Blog এ ক্লিক করলে আপনার ব্লগের জন্য সেই টেমপ্লেটটি কার্যকরী হবে। তারপর আপনি View Blog এ ক্লিক করে দেখবেন সেটি কেমন দেখা যায়।




image of blogger preview




এভাবে যতবার খুশি আপনি আপনার ব্লগের টেমপ্লেট পরিবর্তন করতে পারবেন এবং নতুন কোন টেমপ্লেট যোগ করতে পারবেন। মনে রাখবেন
“আগে দর্শণধারী তারপর গুনবিচারী” । আপনার ব্লগের ভিউটা যতসুন্দর হবে তত ভিজিটরদেরও কাছে দেখতে ভালো লাগবে। ভালো জিনিসি সব সময়ই ভালো লাগে। তাই আপনার ব্লগকে সাজাতে হবে নিজের মত করে-যেন আপনি একজন শিল্পী।
আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে শেয়ার করবেন।