Jun 27, 2020
May 16, 2020
তোতা পাখি -যোগীন্দ্রনাথ সরকার
তোতা পাখি
-যোগীন্দ্রনাথ সরকার
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
এত ডাকি তবু কথা
কও না কেন বউ?
কথা কব কী ছলে,
কথা কইতে গা জ্বলে!
মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার
মজার দেশ
যোগীন্দ্রনাথ সরকার
এক যে আছে মজার দেশ
সব রকমে ভালো,
রাত্তিরেতে বেজায় রোদ
দিনে চাঁদের আলো !
আকাশ সেথা সবুজবরণ
গাছের পাতা নীল
ডাঙ্গায় চরে রুই কাতলা
জলের মাঝে চিল !
মণ্ডা-মিঠাই তেতো সেথা
ওষুধ লাগে ভালো;
অন্ধকারটা সাদা দেখায়
সাদা জিনিস কালো !
ছেলেরা সব খেলা ফেলে
বই নে বসে পড়ে;
মুখে লাগাম দিয়ে ঘোড়া
লোকের পিঠে চড়ে !
মজার দেশের মজার
কথা বলবো কত আর;
চোখ খুললে যায় না দেখা
মুদলে পরিষ্কার !
(শিশুদের পাঠ্য বইয়ে এতটুকু দেওয়া আছে। তবে পূর্ণাঙ্গ ছড়াটি নিচে দেওয়া হলো।)
মজার দেশ
যোগীন্দ্রনাথ সরকার
এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো,
রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো !
আকাশ সেথা সবুজবরণ গাছের পাতা নীল;
ডাঙ্গায় চরে রুই কাতলা জলের মাঝে চিল !
সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি-ইঁদুর দেখে;
ছেলেরা খায় 'ক্যাস্টর-অয়েল' -রসগোল্লা রেখে !
মণ্ডা-মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো;
অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো !
ছেলেরা সব খেলা ফেলে বই নে বসে পড়ে;
মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে !
ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে;
বড়শি দিয়ে মানুষ গাঁথে, মাছেরা ছিপ্ ফেলে !
জিলিপি সে তেড়ে এসে, কামড় দিতে চায়;
কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় !
পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে !
ডাঙ্গায় ভাসে নৌকা-জাহাজ, গাড়ি ছোটে জলে !
মজার দেশের মজার কথা বলবো কত আর;
চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার !
ট্রেন -শামসুর রাহমান
ট্রেন
-শামসুর রাহমান
ঝক ঝক ঝক ট্রেন চলেছে
রাত দুপুরে অই।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?
May 15, 2020
ঝুমকো জবা -ফররুখ আহমদ
ঝুমকো জবা
-ফররুখ আহমদ
-ফররুখ আহমদ
ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
উঠল ফুটে বনের ফুল।
Subscribe to:
Posts (Atom)


